শিক্ষা

সিকৃবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। মুজিব জন্মশতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে রোববার (১০ জানুয়ারি) সকাল আটটায় এ উপলক্ষে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে এসে শেষ হয়। পরে ম্যুরালে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। এর আগে মুজিব জন্মশতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো. আবদুল বাসেত ঐতিহাসিক ১০ জানুয়ারির ঘটনাবলী উপস্থিত সবার সামনে বর্ণনা করেন।

এতে অংশ নেন শিক্ষক সমিতি, গণতান্ত্রিক শিক্ষক পরিষদ, অফিসার ও কর্মচারী পরিষদের নেতাবৃন্দ।

উল্লেখ্য আজ (রোববার) ঐতিহাসিক ১০ জানুয়ারি। ১৯৭২ সালের এই দিনে বঙ্গবন্ধু পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে রক্তস্নাত স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মাটিতে পা রাখেন। পূর্ণতা পায় বাঙালির বিজয়।

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা