শিক্ষা

উচ্চশিক্ষায় সহায়তা দিতে চায় মার্কিন দূতাবাস

নিজস্ব প্রতিবেদক : বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে চায় ঢাকাস্থ আমেরিকান দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স সেকশন।

বুধবার (৬ জানুয়ারি) আমেরিকান দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স সেকশনের তিন সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মধ্যে ইউজিসিতে এক আলোচনা সভায় এ আগ্রহের কথা জানানো হয়।

এসময় ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, ড. মুহাম্মদ আলমগীর, ড. বিশ্বজি চন্দ ও ড. মো. আবু তাহের উপস্থিত ছিলেন।

অপরদিকে, ঢাকাস্থ আমেরিকান দূতাবাসের পক্ষে ছিলেন কালচারাল অ্যাফেয়ার্স অফিসার খাদিজা মাহামুদ ও কালচারাল অ্যাফেয়ার্স স্পেশালিস্ট রায়হানা সুলতানা।

ইউজিসি জানায়, আলোচনায় একাডেমিক গবেষণা ক্ষেত্রে সহযোগিতা, বাংলাদেশ এবং আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যোগসূত্র প্রতিষ্ঠা, বিশ্ববিদ্যালয় পর্যায়ে নবীন শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান, উচ্চশিক্ষা ক্ষেত্রে অনলাইনভিত্তিক মূল্যায়ন এবং ইউজিসির মাধ্যমে ফুলব্রাইট স্কলারশিপ ও ফেলোশিপ দিতে তথ্য প্রচার ইত্যাদি বিষয় প্রাধান্য পায়।

সান নিউজ/আরআই/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা