শিক্ষা

৮ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক : করোনাকালীন সময়ে নানা জটিলতার কারণে সারা দেশের সকল শিক্ষার্থীদের পড়াশুনায় অনেক অসুবিধা হয়েছে। তাই চলতি বছরে ৮ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রশনের জন্য ১৮ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর ভূঞা স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বোর্ডের আওতাধীন নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অনুমোদিত এবং স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২০২০ সালে ৮ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। বিভিন্ন কারণে এখনও কিছু সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারেনি। এ অবস্থায় রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে।

আগামী ১৮ থেকে ২২ নভেম্বর পর্যন্ত অনলাইনে (বিলম্ব ফি ব্যতীত নির্ধারিত খাতে সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দিতে হবে) শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বা সংশোধন করা যাবে।

এতে আরও বলা হয়েছে, এ সময়ের পর নতুন করে কেউ বাদ পড়লে বা বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বা কোনো ধরনের সংশোধন গ্রহণ করা হবে না। এছাড়া এ সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন করা না হলে এর দায়-দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা