শিক্ষা

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে জাবি শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের ৪৬ ব্যাচের ছাত্র রঞ্জিত দাস। রঞ্জিত জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির সাধারণ সম্পাদক ও শহীদ রফিক জব্বার হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। করোনা মহামারির আতঙ্কের মধ্যে ‘ডেঙ্গু’ আরেক নতুন আতঙ্কের নাম।

রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে তিনি গ্রামের বাড়ি কুমিল্লায় স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। পরে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা থেকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, রঞ্জিতের জন্ডিস হয়েছিল। সঙ্গে ডেঙ্গুজ্বরও ছিল। আশঙ্কাজনকহারে রক্তের প্লাটিলেট কমে গিয়েছিল। সেই সঙ্গে তার কিডনিতেও সমস্যা ছিল। সংস্কৃতিমনা এই শিক্ষার্থীর মৃত্যুতে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থী।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা