শিক্ষা

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি ড. হানিফ মুরাদ

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার আরেকটি স্বপ্ন বাস্তবে রূপ নিল। নবগঠিত লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত ৭ জুন জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ প্রদান করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্বরত অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদকে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, প্রশাসন, গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনার সার্বিক দায়িত্বও তাঁর ওপর ন্যস্ত থাকবে।

উল্লেখ্য, প্রতিষ্ঠার পর এই প্রথম লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়া হলো। ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু করার ক্ষেত্রে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ড. মোহাম্মদ হানিফ মুরাদের নিয়োগের খবরে লক্ষ্মীপুর জেলার শিক্ষানুরাগী মহল, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে। জেলার উচ্চশিক্ষার প্রসার এবং একটি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলার ক্ষেত্রে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন সচেতন মহল।

লক্ষ্মীপুর জেলাবাসীর প্রত্যাশা ২০২৬ সালে এইচএসসি পরীক্ষার্থীরা যাতে ভর্তি হওয়ার সুযোগ পায় এ বিশ্ববিদ্যালয়ে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা