শিক্ষা

এমপিওর দাবিতে চলমান অবস্থান কর্মসূচিতে পানি-স্যালাইন  বিতরণ ছাত্র জমিয়তের

নিজেস্ব প্রতিবেদক

রোববার (৭ জুন) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এসময় কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষক-শিক্ষিকাদের মাঝে ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। এছাড়াও রাজধানীর পল্টন এলাকায় সাধারণ মানুষের মাঝেও পানি ও স্যালাইন বিতরণ করা হয়।

রাজধানীতে চলমান তীব্র গরম ও বৈরী আবহাওয়ার মধ্যে আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকাদের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয় বলে জানায় ছাত্র জমিয়ত।

ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জুবায়ের হোসেন, ঢাকা মহানগর পূর্ব শাখার সহসভাপতি কামরুল ইসলাম এবং পিরোজপুর জেলা শাখার সদস্যসচিব আহমাদ নজিরীসহ সংগঠনের নেতাকর্মীরা শিক্ষকদের হাতে ঠান্ডা পানি ও স্যালাইন তুলে দেন ।

কর্মসূচিতে উপস্থিত ছাত্র জমিয়তের নেতারা বলেন, দেশের বিভিন্ন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়াও মানবিক দায়িত্ববোধ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তারা।

তীব্র গরমে সাধারণ মানুষ ও আন্দোলনরত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়াতে সংগঠনের পক্ষ থেকে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির সাংবাদিকদের জানান । তিনি আরও জানান আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় আগামী কয়েকদিনও এই কর্মসূচি অব্যাহত থাকবে।

এমপিওভুক্তির দাবিতে আন্দোলনের অংশ হিসেবে তারা বর্তমানে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা