শিক্ষা

প্রাথমিক শিক্ষক নিয়োগে থাকছেনা জাতীয় কোটা

নিজস্ব প্রতিনিধি : প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে আর থাকছেনা জাতীয় কোটা। তবে অভ্যন্তরীণ কোটা থাকছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সোমবার (৫ অক্টোবর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) আলমগীর মুহম্মদ মনসুরুল আলম জানিয়েছেন, সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডে উন্নীত করায় সরকারি চাকরির কোটা পদ্ধতি বাতিলের শর্তে অভ্যন্তরীণ কোটা রাখতে সম্মতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

শিক্ষকদের গ্রেড উন্নীত হওয়ায় কোটা জটিলতা এড়াতে নিয়োগ বন্ধ রেখে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সম্প্রতি মতামত চেয়ে চিঠি পাঠিয়েছিল গণশিক্ষা মন্ত্রণালয়। এখন কোটা জটিলতা কেটে যাওয়ায় শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি আসবে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, প্রাক-প্রাথমিক স্তর এক বছর থেকে বাড়িয়ে দুই বছর করায় অধিক সংখ্যক শিক্ষকের প্রয়োজন তৈরি হয়। এজন্য প্রাক-প্রাথমিক স্তরে ২৫ হাজার এবং প্রাথমিক স্তরে প্রায় ১০ হাজার শিক্ষক নিয়োগের অনুমতি রয়েছে।

গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ৬০ শতাংশ নারী কোটা, ২০ শতাংশ পুরুষ এবং ২০ শতাংশ পোষ্য কোটা থাকছে। এসব কোটার মধ্যে বিজ্ঞান বিষয়ের শিকক্ষ নিয়োগের জন্য থাকবে ২০ শতাংশ কোটা।

বিসিএস ছাড়া সরকারি চাকরিতে নিয়োগে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ, নারী ১০ শতাংশ, জেলা ১০ শতাংশ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ৫ শতাংশ, প্রতিবন্ধী ১ শতাংশসহ মোট ৫৬ শতাংশ পদ বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত ছিল।

কোটা সংস্কার দাবিতে ২০১৮ সালে জানুয়ারিতে ছাত্র আন্দোলনের পর সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতি পর্যালোচনা করতে তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের নেতৃত্বে ২ জুন একটি কমিটি করে দেয় সরকার।

সরকারি চাকরির ৯ম থেকে ১৩ গ্রেড পর্যন্ত (প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে) কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগের জন্য ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ জমা দেওয়া হয়।

চলতি বছরের ২০ জানুয়ারি প্রধানমন্ত্রীর অনুমোদনের পর সরকারি চাকরিতে অষ্টম থেকে তার উপরে অর্থাৎ প্রথম গ্রেড পর্যন্ত (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) নিয়োগের ক্ষেত্রে কোটা বাতিল করে মন্ত্রিসভা।

প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদটি উন্নীত করে ১৩তম গ্রেড হওয়ায় জাতীয় কোটা বাতিল করে শুধু অভ্যন্তরীণ কোটা রাখার অনুমোদন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

‘মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না’

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি ব্যক্তিগত জীবন, গ্রেপ্তার, চলমান আই...

বেশি ভাত খেলে কি ভুঁড়ি বড় হয়?

শরীরের প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে ভাত বা যেকোনো খাবার থেকে অতিরিক্ত ক্যালর...

মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের শঙ্কা, জাতিসংঘের উদ্বেগ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। মার্কিন সামরিক বাহিনী ইরানে নতুন করে বিমান হ...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা