শিক্ষা

কচুরিপানার ক্রাপ্ট পেপারে বাণিজ্যিক সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের উদ্ভাবিত ক্রাপ্ট পেপারে ব্যতিক্রমধর্মী ভার্চুয়াল আর্ট কম্পিটিশন অনুষ্ঠিত। রোববার (০৪ অক্টোবর) বেলা ১০টায় জুম প্রযুক্তির মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান প্রধান অতিথি হিসেবে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান এই ব্যতিক্রমধর্মী আয়োজনের জন্য সংশ্লিষ্ট আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, কচুরিপানা বাংলাদেশের অন্যতম একটি আগাছা। খাল-বিল, বাওড় বা মাঠে-ঘাটে জন্মায়। অনেক ক্ষেত্রেই এ দিয়ে তেমন কোনো কাজ হয় না, বরং ফসল এবং মৎস্য উৎপাদনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। অর্থনৈতিক সম্ভাবনাও আমরা এতোদিন খুঁজে পাইনি। তবে খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সহায়তায় নেদারল্যান্ডের ব্লু গোল্ড ইনোভেশন ফান্ডের উদ্যোগে এই কচুরিপানা ব্যবহার করে যে উন্নতমানের ক্রাপ্ট পেপার তৈরিতে সাফল্য এসেছে তা খুবই আশাব্যাজ্ঞক। এটাকে বাণিজ্যিক ভিত্তিতে ব্যবহার করতে পারলে আর্থ-সামাজিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে খালে-বিলে আর কচুরিপানা ফেলনা থাকবে না এবং তা দিয়ে গ্রাম-গঞ্জে কুটিরশিল্প গড়ে উঠতে পারে। এটা আর্থিক উপার্জন ও কর্মসংস্থানের মাধ্যমও হবে। তিনি এই ক্রাপ্ট পেপারের বহুমুখী ব্যবহারের উপর গুরুত্বারোপ করে কমার্শিয়ালি আরও ডিসপ্লের জন্য আহবান জানান।

নেদারল্যান্ডের ব্লু গোল্ড ইনোভেশন ফান্ডের উদ্যোগে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সহায়তায় কচুরিপানা থেকে উদ্ভাবিত উন্নতমানের ক্রাপ্ট পেপারের বাণিজ্যিক সম্ভাবনা বিকাশে ব্যাতিক্রমধর্মী কালারস অব ন্যাচার শীর্ষক ভার্চুয়াল আর্ট কম্পিটিশনের আয়োজন করা হয়।

ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. রায়হান আলী । উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান এবং উপস্থাপনা ও সঞ্চালনা করেন কো প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম। ব্লু গোল্ডের ইনোভেশন ফান্ড ম্যানেজার তানভীর ইসলাম, সাংবাদিক মোঃ খায়রুল আলম ও এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের ৩৪ জন শিক্ষার্থ। এ প্রতিযোগিতার ব্যাবস্থাপনায় ছিলেন ডিসিপ্লিনের প্রধান(ভারপ্রাপ্ত) মোহাম্মদ নজরুল ইসলাম।

সকাল ১০ থেকে বেলা ২ টা পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতির কারণে, নিবন্ধিত প্রার্থীরা জুমের মাধ্যমে সংযুক্ত থেকে তাদের নিজ নিজ বাড়ি থেকে এ প্রতিযোগিতায় অংশ নেন। আগামী ৮ অক্টোবর প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ছাড়াও মোট ৫ জনকে সম্মানী প্রদান করা হবে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশনার হিসেবে হ...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : ৩ সদস্যের কমিটি গঠন

দেশের বাজারে চলতি টুথপেস্টগুলোর মধ্যে ২৬টিতে ‘ক্ষতিকর’ মাইক্রোপ্ল...

রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত নির্বাচন কমিশন

রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাস...

এআই ব্যবহার করে পরীক্ষায় নকল, এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

চট্টগ্রামে মোবাইল ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এইচএসসি পরীক্ষায়...

জাবির নতুন ট্রেজারার হলেন অধ্যাপক ড. মো. সোহেল রানা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা