সংগৃহীত ছবি
শিক্ষা

আন্দোলনে নামলেন চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে এই বার মাঠে নেমেছেন চিকিৎসকরা। সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা জানিয়ে বৃষ্টি উপেক্ষা করে জাতীয় শহীদ মিনারে ১ সমাবেশের আয়োজন করেছেন তারা।

আরও পড়ুন: বৃষ্টিতেই শিক্ষার্থীদের গণমিছিল

এ সময় চিকিৎসকরা বলেছেন, আমরা কেবল লোকমুখেই জানি যে, আমরা এই দেশের মালিক, তবে এর প্রমাণ আমাদের এখন কাছে নেই। তবে বাস্তবে আমরা নাগরিক না, আমরা এই দেশের দাস। যেই দেশে জীবনের কোনো মূল্য নেই।

শুক্রবার (২ আগস্ট) সকালে জাতীয় শহীদ মিনারে সর্বস্তরের চিকিৎসক ও শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত ১ প্রতিবাদ সমাবেশে তারা এই কথা বলেন। বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর প্রতিবাদ জানান তারা।

এই সমাবেশে মেডিকেল শিক্ষার্থীরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, যারা এই আন্দোলন করছে তারা কেউ সংবিধান সম্পর্কে অবগত নয়। তার উদ্দেশে একটা কথা বলতে চাই, আজকাল স্কুলের ছেলেমেয়েরা (১৪-১৫টি) বই নিয়ে স্কুলে যায়। অথচ এই দেশের সংবিধানের একটা ছোট অংশ কখনোই শেখানো হয়নি। এই দেশের রাজনৈতিক দলগুলো সব সময় চেয়েছে যাতে শিক্ষার্থীরা সংবিধান না শিখেই বড় হয়।

আরও পড়ুন: ৮ বিভাগেই বৃষ্টির আভাস

তারা আরও বলেন, ২০১৮ সালে জাতীয় ভোট দিতে গিয়ে আমরা শুনি যে, আমাদের ভোট দেওয়া হয়ে গেছে। আমার সঙ্গে রোহিঙ্গার তফাৎ কোথায় আমি তা জানি না। এই দেশে বসবাস করেও যদিও আমরা নাগরিক অধিকার নিশ্চিত করতে না পারি, তাহলে আমি ও রোহিঙ্গাদের মধ্যে পার্থক্য নেই। এই দেশে আইন যদি সবার জন্য সমান হয়, তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশে করে বলতে চাই, সাধারণ শিক্ষার্থীদের মৃত্যুর দায়ে তাকে যে ক্ষমা চাইতে বলা হয়েছিল, সেটি তিনি চাচ্ছেন না কেন?

এই সমাবেশে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এরপর সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা