একাদশে ভর্তি নিশ্চয়নের সময় বৃদ্ধি পেয়েছে
শিক্ষা

একাদশে ভর্তি নিশ্চয়নের সময় বাড়লো

নিজস্ব প্রতিবেদক:

কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চয়নের সময় বাড়ানো হয়েছে। আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি নিশ্চয়ন করতে পারবেন। আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত ১৭ সেপ্টেম্বরের আদেশে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের আবেদনে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়নের সময় আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হলো।

এসএসসি পাসের পর পছন্দের ভিত্তিতে কোনো শিক্ষার্থী যে কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন, সেখানে তিনি ভর্তি হবেন কি না তা নিশ্চিত করতে হয়। তবে এই বিষয়টি নিয়ে কিছু সমস্যা তৈরি হয়েছে। তাই সময় বাড়ানো হয়েছে।

কলেজভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশের পর গত ১৩ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর শেষ দফায় একাদশ শ্রেণিতে ভর্তি সম্পন্ন করার কথা ছিল। তবে অনেকে ভর্তি নিশ্চয়ন করে ভর্তি হতে পারেননি। তাই প্রতিষ্ঠানের অনুরোধে সময় বাড়ানো হয়। ভর্তি সম্পন্ন হলে অক্টোবর থেকে অনলাইনে একাদশের ক্লাস শুরু হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উচ্চ মাধ্যমিক পর্যায়ের (কলেজ) একাদশে এবারও মোট তিন ধাপে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির আবেদন নেওয়া হয়। প্রায় ১৪ লাখ শিক্ষার্থী ভর্তির আবেদন করেছেন। এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছেন ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন।

গত ৯ আগস্ট থেকে অনলাইনে এই আবেদন শুরু হয়। এর আগে ২০ জুলাই আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি ভর্তির এ সংক্রান্ত সূচি প্রকাশ করে।

সান নিউজ/আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

আইন সংস্কারে জুলাই সনদই হবে পথনির্দেশক: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের স...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

প্রথম টেস্টের আগে সুখবর পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু...

দাবানলে পুড়ছে ইউরোপ, গ্রিসে উদ্ধার অভিযান

প্রচণ্ড তাপপ্রবাহ, খরা ও দমকা হাওয়ার কারণে ইউরোপের...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

আফগান সিরিজে কড়া নিরাপত্তায় আয়ারল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার...

মিরপুর-১০ ও ফার্মগেটে বোমা আতঙ্ক, যা জানালো ডিএমপি

রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এবং ফার্মগেট এলাকায় শনিবার (১ আগস্ট) পৃথক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা