খুবিতে হচ্ছে টেনসাইল মেমব্রেন স্ট্রাকচার ছাদ
শিক্ষা

খুবিতে হচ্ছে টেনসাইল মেমব্রেন স্ট্রাকচার ছাদ

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের দৃষ্টিনন্দন ছাদের উন্মুক্ত অংশে টেনসাইল মেমব্রেন স্ট্রাকচার নির্মাণ কাজের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এটি সম্পন্ন হলে ওই ভবনের নিচতলার চারুকলা ইনস্টিটিউটের তিনটি ডিসিপ্লিন উপকৃত হবে। এখানে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন প্রদর্শনী ও সেমিনার-সিম্পোজিয়ামের আয়োজন করা হবে।

খুলনাঞ্চলে এই প্রথম বৃহদাকার উন্মুক্ত ছাদের ওপর এ ধরনের কাজ হচ্ছে। ৫২৩ বর্গমিটার আয়তনের উন্মুক্ত ছাদের টেনসাইল মেমব্রেন স্ট্রাকচার নির্মাণ কাজের চুক্তিমূল্য ৫৫ লাখ ৭৯ হাজার টাকা। গ্রাউন্ডফ্লোর থেকে প্রায় ৫০ ফুট উচ্চতায় এই টেনসাইল মেমব্রেন স্ট্রাকচার ছাদ নির্মিত হবে। আগামী ডিসেম্বরে এই নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে নির্মাণ চুক্তিতে স্বাক্ষর করেন খুবির পক্ষে ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ এবং নির্মাতা প্রতিষ্ঠান এ এল এম টেনসাইল মেমব্রেন স্ট্রাকচার লিমিটেডের পক্ষে চেয়ারম্যান ইঞ্জি. এইচ এম জাহিদুল ইসলাম। খুবির পরিকল্পনা উন্নয়ন বিভাগের পরিচালক প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার এবং প্রধান প্রকৌশলী মো. সিরাজুম মুনীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষক ইলিয়াস শেখ (৩৫) চিকিৎসাধী...

আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক 

ফরিদপুরের আলফাডাঙ্গায় সুমাইয়া শিমু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে...

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস...

রাষ্ট্রপতি ভোটে নতুন কৌশলে বিএনপি

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবার প্রার্থী মনোনয়নের ক্...

মায়ের দুধ: শিশুর পূর্ণাঙ্গ পুষ্টির উৎস

বিশ্বজুড়ে আজ ১ আগস্ট পালিত হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ দ...

রাকিব হত্যা মামলায় হাসিনাসহ ৫০ জন অভিযুক্ত

রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত রাকিব হোসেনকে কে...

রোহিঙ্গা ক্যাম্পে আবারও বাড়ছে সহিংসতা

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে আবারও অস্থির পরি...

বাবা বিজয় ও স্টেথামকে হলিউড সিনেমায় চান ছেলে সঞ্জয়

তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে নিয়ে ব...

ঢাকায় বিস্ফোরক আতঙ্কে কড়া নিরাপত্তা

রাজধানী ঢাকা ও আশুলিয়ায় কয়েক দিনের ব্যবধানে একাধিক সন্দেহজনক বস্তু এবং বিস্ফো...

কিশোরগঞ্জে কারখানায় অবৈধ গ্যাস সংযোগের চেষ্টার অভিযোগ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কাজীরচর গ্রামে আড়িয়াল খাঁ নদীর তলদেশ দিয়ে যাওয়া ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা