ছবি: সংগৃহীত
অপরাধ

চাঁদাবাজির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা

আব্দুর রাজ্জাক সরদার, কেশবপুর: যশোরের কেশবপুরে চাঁদাবাজির ঘটনায় পৌর কাউন্সিলর কবির হোসেনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। চাঁদাবাজির ঘটনায় জাহিদ হাসান টুটুল ও সোহান হোসেন নামে ২ আসামিকে আটক করেছে কেশবপুর থানা পুলিশ। অন্য আসামিরা পলাতক রয়েছে।

আরও পড়ুন: ভুয়া র‌্যাব গ্রেফতার

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ মার্চ সকাল ১০টার দিকে কেশবপুর উপজেলার কায়েমখোলা গ্রামের আতোষ গাজীর ছেলে ভাংড়ি ব্যবসায়ী মো. বাচ্চু রহমানকে মোবাইলের ফোনের মাধ্যমে একটি মেয়ে ফোন করে কেশবপুর আলিয়া মাদ্রাসার পাশে আসার জন্য অনুরোধ করে।

অজ্ঞাত ওই মেয়ের বয়স আনুমানিক ২২ বছর হবে। ঘটনার আগে ওই মেয়েটি বাচ্চুর সঙ্গে কয়েকদিন কথা বলেছে বলে জানা গেছে।

বাচ্চু সেখানে গেলে তাকে কেশবপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবদিয়া এলাকার হাজী ইসমাইল সড়কের মো. জিল্লুর রহমানের বসতবাড়ির দ্বিতীয় তলার একটি রুমে নিয়ে আটক করে রেখে কেশবপুর পৌরসভার কাউন্সিলর কবির হোসেন, আলতাপোল এলাকার মৃত মোশারফ বিশ্বাসের ছেলে জাহিদ হোসেন, আলতাফ হোসেনের ছেলে মো. সোহান, বায়সা গ্রামের জাহিদ হোসেনের ছেলে মো. সামি, মাহবুর রহমানের ছেলে ইমরান, আবদুল হাকিমের ছেলে শাহিনুর রহমান ও কলারোয়া উপজেলার বাটরা গ্রামের মিলন হোসেনসহ আরও অজ্ঞাত ২/৩ জন তার কাছে থাকা একটি মোবাইল ফোন, ১৪ আনা ওজনের একটি সোনার চেইন নিয়ে তার কাছে আরও ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।

আরও পড়ুন: দগ্ধ ৩২ জনের কেউই শঙ্কামুক্ত নন

ঐ সময় বাচ্চু চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আসামিরা তাকে বেদম মারপিট করে। একপর্যায়ে বাচ্চু আসামিদের বলেন, তাকে নিয়ে মণিরামপুরে তার মহাজনের কাছে নিয়ে গেলে দাবিকৃত চাঁদার টাকা নিয়ে দিবে।

এ সময় কেশবপুর পৌরসভার কাউন্সিলর কবির হোসেন একটি প্রাইভেটকার ভাড়া করে ওই গাড়িতে ভাংড়ি ব্যবসায়ী বাচ্চু, জাহিদ ও সোহানকে টাকা আনার জন্য পাঠায়। বাচ্চু মহাজনের কাছে ৫ লাখ টাকা চাইলে তার মহাজন বাচ্চুকে জানায়, তার কাছে ১ লাখ টাকা আছে তা দিতে পারবেন।

এ সময় তার কাছ থেকে আল আরাফা ব্যাংকের ১ লাখ টাকার একটি চেক নিয়ে তারা মণিরামপুর শাখা থেকে ওই টাকা উত্তোলন করার পর চাঁদাবাজদের কথামতো, ০১৯০৪-৬৮৪২৭৯ মোবাইল নম্বর থেকে ০১৯৪৩-৭৯৩৯৯০ নম্বরে ২৫ হাজার টাকা, ০১৭৬৫-৪৪৪২৩২ নম্বর থেকে ০১৭৩৯-১৩৩৩৫১ নম্বরে ২৫ হাজার টাকা এবং নগদ ৫০ হাজার টাকাসহ ১ লাখ টাকা দেয়।

আরও পড়ুন: জিম্মি জাহাজটি গারাকাড উপকূলে

এরপর বাচ্চুকে নিয়ে আবার তারা ঘটনাস্থলে ফিরে যায়। পরবর্তীতে কাউন্সিলর কবিরসহ অন্য আসামিরা এ ঘটনা কাউকে না বলার জন্য হুমকি দিয়ে তাকে ছেড়ে দেয়।

পরবর্তীতে ভাংড়ি ব্যবসায়ী বাচ্চু গত ৭ মার্চ রাতে এ ঘটনায় কেশবপুর থানায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন।

কেশবপুর থানা পুলিশ তদন্ত শেষে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে গত ৮ মার্চ আসামিদের বিরুদ্ধে ওই মামলা রেকর্ড করে, মামলা নং-৫, তারিখ ৮/৩/২০২৪। এরপর কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহার নামীয় আসামি জাহিদ হাসান টুটুল ও সোহান হোসেন নামে ২ আসামিকে আটক করে।

আরও পড়ুন: পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প

কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল আলম বলেন, ভাংড়ি ব্যবসায়ী বাচ্চুর কাছ থেকে চাঁদাবাজির ঘটনায় কেশবপুর পৌরসভার কাউন্সিলর কবির হোসেনসহ মোট ১০ জনের বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা রেকর্ড করা হয়েছে। এদের মধ্যে ২ জনকে আটক করে যশোর আদালতে পাঠানো হয়েছে। কাউন্সিলর কবির হোসেনসহ পলাতক আসামিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, কেশবপুর পৌরসভার কাউন্সিলর কবির হোসেন কেশবপুরের ব্যবসায়ী সবুজ হোসেন নিরবকে তুলে নিয়ে চাঁদা দাবি, সাংবাদিক মাসুদ হাসানের বাড়ির পাশওয়ালি সাথে জমি সমস্যার ঘটনায় তার কাছ থেকে চাঁদা না পেয়ে মারধর করাসহ এলাকায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

ইএফডি প্রকল্পে ব্যর্থতা, ভ্যাট আদায়ে বড় ঘাটতিতে রাজস্ব হারাচ্ছে সরকার

বাংলাদেশের ভ্যাট ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ এবং কাগজবিহীন করার লক্ষ্য নিয়ে গত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা