ছবি : সংগৃহিত
অপরাধ
যুবকের কারাদণ্ড

তালাকের পর প্রাক্তনের নগ্ন ছবি প্রকাশ!

জেলা প্রতিনিধি: রাজশাহীতে তালাকের পর সাবেক স্ত্রীর নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করায় এক যুবককে ১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আরও পড়ুন: অশ্লীল ছবি ধারণ, শ্লীলতাহানীর চেষ্টা

একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা পরিশোধ না করলে আরও একমাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।

সোমবার (২৪ জুলাই) সকালে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।

এতথ্য নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা। সাজাপ্রাপ্ত যুবক দিনাজপুরের বিরল উপজেলার বাসিন্দা।

আরও পড়ুন: মাদারীপুরে অস্ত্রসহ ৬ ডাকাত আটক

ইসমত আরা জানান, ২০২১ সালের ২৫ জুন আসামির সঙ্গে ভুক্তভোগী তরুণীর বিয়ে হয়েছিল। পরের বছরের ১৫ জুন তাদের খোলা তালাক সম্পন্ন হয়। তালাকের আগে ওই যুবক তার স্ত্রীর কিছু নগ্ন ছবি তুলে রেখেছিলেন।

তালাকের পর ১৯ জুন স্ত্রীর ফেসবুক আইডি হ্যাক করে সেসব ছবি পোস্ট করেন যুবক। ২১ জুন সাবেক স্ত্রীকে ফোন করে তিনি ক্রেডিট কার্ডের পিন নম্বর জানতে চান। পিন নম্বর না দিলে আরেকটি নতুন ফেসবুক আইডি খুলে সেখানেও ছবিগুলো পোস্ট করেন আসামি।

রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে এসে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন এ ঘটনায় ভুক্তভোগী তরুণী।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫২

মামলার বিচার চলাকালে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই আদালত যুবককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের আদেশ দেন।

তিনি আরও জানান, আসামির অনুপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেছেন। আসামিকে গ্রেফতারে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে।

ঘটনার ভুক্তভোগী হিসেবে আসামির জরিমানার অর্থ মামলার বাদী পাবেন বলে আদালত রায়ে উল্লেখ করেছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা