ছবি : সংগৃহিত
অপরাধ
সৎ বাবা গ্রেফতার

অশ্লীল ছবি ধারণ, শ্লীলতাহানীর চেষ্টা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে গোপনে সৎ মেয়ের গোসলের কুরুচিপূর্ণ ছবি ধারণ করে অবৈধভাবে মেলামেশার চেষ্টা চালানোর দায়ে তৌহিদুল ইসলাম ওরফে সুজন (৩৮) নামে এক সৎ বাবাকে পর্নোগ্রাফী নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: মাদারীপুরে অস্ত্রসহ ৬ ডাকাত আটক

সোমবার (২৪ জুলাই) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

গ্রেফতারকৃত তৌহিদুল ইসলাম সুজন জেলার সেনবাগ উপজেলার ফলতী গ্রামের আবুল কাশেমের ছেলে এবং ভিকটিমের মায়ের দ্বিতীয় স্বামী।

পুলিশ ও মামলার এজহার সূত্রে জানা গেছে, তৌহিদুল ইসলাম সম্পর্কে ভিকটিমের সৎ বাবা হয়। ছোটবেলায় ভিকটিমের বাবা মারা যাওয়ায় ভিকটিমের মা তৌহিদুল ইসলামের সঙ্গে দ্বিতীয় বিবাহে আবদ্ধ হন। সেই সুবাধে ভিকটিম তার মায়ের সঙ্গে তৌহিদুল ইসলামের বাড়িতে থাকতেন।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫২

সাম্প্রতি কৌশলে ভিকটিমের গোসল ও বিভিন্ন আঙ্গিকে কিছু কুরুচিপূর্ণ ছবি ধারণ করে প্রায় ভিকটিমকে অবৈধভাবে মেলামেশার প্রস্তাব দেয় সৎ বাবা তৌহিদুল।

ভিকটিম ওই প্রস্তাবে রাজি না হওয়ায় তার কুরুচিপূর্ণ ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্বজন ও পরিচিত লোকজনদের কাছে পাঠাবে বলে হুমকি দেয় তৌহিদুল। এতে ভিকটিম প্রতিবাদী হওয়ার চেষ্টা করলে ২২ জুলাই গভীর রাতে ভিকটিমের কক্ষে ডুকে ভিকটিমকে পুনরায় অশ্লীল ছবির ভয় দেখিয়ে ঝাপটে ধরে। ওই সময় ভিকটিমের শৌরচিৎকারে ভিকটিমের মা-সহ আশেপাশের লোকজন এগিয়ে গেলে তৌহিদুল ভিকটিমের রুম থেকে সরে পড়ে। পরে ভিকটিম বাদি হয়ে বেগমগঞ্জ থানায় সৎ পিতা তৌহিদুলের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

আরও পড়ুন: ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, যুবক আটক

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিমের মামলাটি পর্নোগ্রাফী নিয়ন্ত্রণ আইনে রেকর্ডভূক্ত করে রোববার রাতে আসামিকে গ্রেফতার করে পুলিশ।

সোমবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মীর জাহিদুল হক।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা