ছবি: সংগৃহীত
অপরাধ

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, যুবক আটক 

জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে কটূক্তিমূলক পোস্ট করার অভিযোগে আমানুল্লাহ আমান (২৮) নামে এক যুবককে আটক করেছে হরিপুর থানা পুলিশ।

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১৭

শুক্রবার (২১ জুলাই) ভোরে হরিপুর উপজেলার খামার হটাৎপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আমানুল্লাহ আমান হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের খামার হটাৎপাড়া গ্রামের পল্লী চিকিৎসক আবু তালেবের ছেলে।

আরও পড়ুন: পদ্মায় উঠলো ২২ কেজি কাতল

পুলিশ জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে মানহানিকর এবং কুরুচিপূর্ণ বক্তব্য সামাজিক মাধ্যমে প্রচার করে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্যপ্ত করাসহ সরকার উৎখাত ও মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করার অপরাধে তাকে আটক করা হয়।

মামলার বাদী হরিপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মিজানুর রহমান জানান, আমি আওয়ামী লীগের একজন আদর্শ কর্মী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলীয় নেতাকর্মীদের নিয়ে দেয়া কুরুচিপূর্ণ পোস্টে আমি সংক্ষুব্ধ হয়েছি।

আরও পড়ুন: আমিনবাজারে যানজট

দলীয় সভানেত্রীর সম্মানহানি আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। সে জন্যই অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

হরিপুর থানার ওসি (তদন্ত) সাইদুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের উদেশ্য করে মানহানিকর এবং কুরুচিপূর্ণ বক্তব্য সামাজিক মাধ্যমে প্রচার করার অপরাধে মামলা রুজু করে আমানুল্লাহ আমানকে আটক করা হয়েছে। আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা