ছবি : সংগৃহিত
অপরাধ

রূপগঞ্জে ফের গোলাগুলি, আহত ৫

নিজস্ব প্রতিনিধি: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের চনপাড়ায় গোলাগুলির ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।

আরও পড়ুন: টেকনাফে অপহৃতদের উদ্ধার, গ্রেফতার ২

শুক্রবার (২১ জুলাই) রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন আলমগীর হোসেন (৩২), হৃদয় খান (৩০), ইসমাইল (৩০), ইলিয়াছ (১৭) ও শাকিব (২৩)। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

আহত আলমগীর হোসেনের বরাত দিয়ে তার স্বজনরা জানান, তিনি (আলমগীর) রূপগঞ্জের চনপাড়া ৬ নম্বর ওয়ার্ডে থাকেন। স্থানীয় রাজনীতি করেন।

আরও পড়ুন: ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

শুক্রবার চনপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীনের নেতৃত্বে এলাকায় মাদকবিরোধী মিছিল করেন তারা। মিছিলের পর এলাকায় তিনটি মাদকের স্পট বন্ধ করে দেয়া হয়।

তারা জানান, মাদকের স্পট বন্ধ করে দেয়ার বিরোধিতা করে রাতে স্থানীয় শমসের মেম্বার তাদের তলব করেন। সেজন্য ১০ থেকে ১৫ জন মিলে শমসের মেম্বারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। পথিমধ্যে অন্ধকার থেকে শমসের মেম্বারের লোকজন তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তারা গুলিবিদ্ধ হন।

আহতদের স্বজনরা জানান, আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার (২২ জুলাই) ভোরে সেখান থেকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়।

আরও পড়ুন: কেশবপুরে আইনজীবীদের মতবিনিময় সভা

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: বাচ্চু মিয়া জানান, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

প্রসঙ্গত, চনপাড়ার ডন বজলু মারা যাওয়া পর তার শূন্যস্থান দখলে মরিয়া একাধিক গ্রুপ প্রায় প্রতিদিনই মারামারি ও হামলার ঘটনা ঘটাচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা