অস্ত্র মামলায় যুবকের ১৭ বছরের কারাদণ্ড
অপরাধ

অস্ত্র মামলায় যুবকের ১৭ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: অস্ত্র আইনের মামলায় সুমন নামে এক যুবককে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন খুলনা জজ আদালত।

খুলনা জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরীর আদালত বৃহস্পতিবার (৬ আগস্ট) পাইকগাছা থানার মামলাটির এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সুমন পাইকগাছা উপজেলার বান্দাটি গ্রামের বাসিন্দা।

আদালত ও মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ২৬ আগস্ট সন্ধ্যায় র‌্যাব-৬ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রামনাথপুর গ্রামের মজিদ মোড়লের ইটভাটার সামনে থেকে সুমন শেখকে দেশি ওয়ান স্যুটারগান ও গুলিসহ গ্রেপ্তার করেন। র‌্যাব-৬-এর ডিএডি জয়নাল আবেদীন পাইকগাছা থানায় অস্ত্র আইনে পৃথক ধারায় মামলা দায়ের করেন।

সাক্ষ্য ও শুনানি শেষে সুমন শেখকে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১৯ (এফ) ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

আজ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা