অপরাধ
নকল মাস্ক সরবরাহ মামলা

বলির পাঁঠা বানিয়েছে: শারমিন!

নিজস্ব প্রতিবেদক:

‘আমাকে বলির পাঁঠা বানানো হয়েছে। আমি সম্পূর্ণ নির্দোষ।'

শনিবার (২৫ জুলাই) ঢাকা সিএমএম আদালতে প্রবেশের সময় এভাবেই চিৎকার করে নিজেকে ‘নির্দোষ’ দাবি করেন নকল মাস্ক সরবরাহের অভিযোগে গ্রেপ্তার হওয়া অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক ও সাবেক ছাত্রলীগের নেত্রী শারমিন জাহান।

বঙ্গবন্ধু মেডিকেলে নকল এন-৯৫ মাস্ক সরবরাহের অভিযোগে করা মামলার একদিন পরই শুক্রবার গ্রেপ্তার করা হয় অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক শারমিন জাহানকে। শনিবার আদালতে হাজির করা হলে নিজেকে নির্দোষ দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সহকারী রেজিস্টার বলেন, ‘আমাকে বলির পাঠা বানানো হয়েছে। আমাকে ফাঁসানো হয়েছে। আমি যদি নকল মাস্ক দিয়ে থাকি তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে সেটা ফেরত দেবেন। কিন্তু সেটা না করে আমার নামে মামলা দিলেন।’

মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে শারমিনকে নেয়া হয় আদালতে। সেখানে জিজ্ঞাসাবাদের প্রয়োজনে তিন দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত তিন দিনের রিমান্ডই মঞ্জুর করেন।

করোনা রোগীদের সেবায় নিয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের ‘নকল’ মাস্ক সরবরাহ করেন ছাত্রলীগের সাবেক নেত্রী শারমিন জাহান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার।

তার প্রতিষ্ঠান অপরাজিতা ইন্টারন্যাশনাল বঙ্গবন্ধু মেডিকেলে ১১ হাজার মাস্ক সরবরাহের অনুমতি পেয়েছিলো। তবে নকল মাস্ক দেয়ার অভিযোগ এনে শারমিন জাহানের বিরুদ্ধে মামলা করে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। মামলায় একমাত্র আসামি করা হয়েছে শারমিন জাহানকে।

মামলায় বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শারমিন জাহানকে ১৮ জুলাই কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল। শারমিন ২০ জুলাই দেয়া জবাবে ‘দুঃখ প্রকাশ’ করেন, যা দোষ স্বীকারের শামিল। মামলায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শারমিনের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে।

শারমিন জাহান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর করেন। ২০০২ সালে ছাত্রলীগের বাংলাদেশ কুয়েত মৈত্রী হল শাখার সভাপতি নির্বাচিত হন। আওয়ামী লীগের গত কমিটিতে তিনি মহিলা ও শিশু বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক ছিলেন। বর্তমান কমিটিতে কোনো পদ না পেলেও দলের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা