রিজেন্ট হাসপাতালের এমডি মিজানুর গ্রেপ্তার
অপরাধ

রিজেন্ট হাসপাতালের এমডি মিজানুর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেট্রোরেলে কর্মরত ৭৬ শ্রমিকের কোভিড-১৯ ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় শুক্রবার (২৪ জুলাই) রাতে গোপালগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজধানীর উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা এই বিষয়টি নিশ্চিত করেছেন।

তপন চন্দ্র সাহা জানান, মেট্রোরেলের ৭৬ জন কর্মী রিজেন্ট হাসপাতালে টেস্ট করলে তাদের মধ্যে তিনজনকে করোনা পজেটিভ রিপোর্ট এবং বাকিদের নেগেটিভ রিপোর্ট দেখানো হয়। ওই ঘটনায় শ্রমিক সরবরাহকারী প্রতিষ্ঠান গত ২০ জুলাই একটি মামলা দায়ের করে। ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে মিজানুর রহমানকে।

মামলার অভিযোগে বলা হয়, মেট্রোরেলে কর্মরত ৭৬ জন কর্মীর করোনা পরীক্ষা করা হয় রিজেন্ট হাসপাতালে। এজন্য পরীক্ষা প্রতি সাড়ে তিন হাজার টাকা করে নেওয়া হয়। কিন্তু পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়ায় কর্মীদের মধ্যে করোনা সংক্রমণ বেড়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ইস্তাম্বুল বিমানবন্দরের সিইওর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে ইস্তাম্বুল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা