অপরাধ

অপহরণ-ছিনতাই মামলায় বাবা-ছেলের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক:

যশোর: অপহরণের পর যুবকের কাছ থেকে টাকা, মোবাইল ফোন ও বাইসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগে বাবা-ছেলের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ। গত ৩ জুন শহরের নীলগঞ্জ ব্রিজ এলাকা থেকে অপহরণের ঘটনাটি ঘটে।

মামলাটির চার্জশিটে যশোর সদর উপজেলার বাউলিয়া গ্রামের আব্দার গাজী ও তার ছেলে সজিব হোসেনকে আসামি করা হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, গত ৩ জুন বাহারুল ইসলাম বাইসাইকেলযোগে বাড়ি থেকে শহরের দিকে আসছিলেন। নীলগঞ্জ ব্রিজের কাছে সজিব হোসেনসহ তার সহযোগীরা বাহারুল ইসলামকে জোর করে ইজিবাইকে তুলে শংকরপুর সন্যাসীর দিঘীর পাড়ে নিয়ে যান। সেখানে মারপিট করে তার কাছ থেকে নগদ ৭০০ টাকা, এক হাজার ২০০ টাকা মূল্যের একটি মোবাইল ফোন ও মোবাইল ফোনের মধ্যে থাকা পাঁচ হাজার টাকা ও একটি বাইসাইকেল নিয়ে নেন।

পরে বাহারুলকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। গত ৬ জুন ওই ঘটনায় বাহারুলের বাবা খায়রুল মোল্যা ওই দুইজনসহ অজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা যশোর চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের সাবেক ইনচার্জ এসআই শফিকুল ইসলাম সম্প্রতি আদালতে চার্জশিট দাখিল করেন।

সান নিউজ/এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা