অপরাধ

‘ইমো’ হ্যাকার চক্র’ গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, লালপুর (নাটোর): নাটোরের লালপুরে ‘ইমো’ হ্যাকার চক্র’কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি-২ র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন।

তারা হলেন, উপজেলার মহারাজপুর গ্রামের চান্দের প্রামাণিকের ছেলে জনি হোসেন (২০), বলমাড়ীয়া গ্রামের মো. নাছির মণ্ডলের ছেলে মিলন আলী (২১), ফতেপুর গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে সাজু ইসলাম (২০) ও নাগশোষা গ্রামের মো. আব্দুল মালেক সরকারের ছেলে মারুফ হোসেন (২০)।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার মাধবপুর ঠাকুরমোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে র‌্যাবের একটি দল লালপুর উপজেলার মাধবপুর ঠাকুরমোড় এলাকায় অভিযান চালায়। এ সময় মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ইমো’ হ্যাকিং করে বিকাশের মাধ্যমে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ায় জনি হোসেন, মিলন আলী, সাজু ইসলাম, ও মারুফ হোসেন নামে চারজনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: বিজিবির নতুন ডিজি জেনারেল সাকিল

আরও জানানো হয়, এ সময় ২টি মোটরসাইকেল, ৮টি সিমকার্ডসহ ৪টি মোবাইল ফোন ও ৩ হাজার ২০০ টাকা জব্দ করা হয়। অভিযানে কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ঘটনায় লালপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা