প্রধান অভিযুক্ত মনির হোসেন শুভকে আটক করেছে র‍্যাব (ছবি: সংগৃহীত)
অপরাধ

কলেজছাত্রীকে আটকে রেখে ধর্ষণের ঘটনায় আটক ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর লালবাগ এলাকা থেকে তুলে নিয়ে চার দিন ধরে আটকে রেখে এক কলেজ ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত মনির হোসেন শুভকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে লালবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

তিনি জানান, ভোরে লালবাগ এলাকায় অভিযান চালিয়ে গণধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত মনির হোসেন র‍্যাব শুভকে আটক করেছে।

প্রসঙ্গত, লালবাগ এলাকা থেকে তুলে নিয়ে চার দিন ধরে আটকে রেখে এক কলেজ ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া যায় বুধবার। পুলিশের কাছে ওই ছাত্রী জানায়, কয়েকজন যুবক তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। বুধবার সন্ধ্যায় ওই ছাত্রীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে তার চিকিৎসা হচ্ছে।

ভুক্তভোগী ওই ছাত্রী জানায়, গত ১২ ফেব্রুয়ারি সকাল ১০টায় প্রাইভেট পড়তে যাওয়ার জন্য সে বাসা থেকে বের হয়। পথে লালবাগের ১০ নম্বর গলিতে পৌঁছালে শুভ এবং আলামিন নামের দুই যুবক তাকে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায়। সেখানে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তাকে ধর্ষণ করে তারা।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে ২২ ফেব্রুয়ারি

ওই ছাত্রী আরও জানায়, শুভ এবং আলামিন মিলে চার দিন ধরে তার ওপর বর্বর নির্যাতন চালায়। একপর্যায়ে সে অসুস্থ হয়ে পড়লে বুধবার বিকেলে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের সামনে রেখে পালিয়ে যায় তারা। সেখান থেকে এক নারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা