অপরাধ

বেগমগঞ্জে ২ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলেন বেগমগঞ্জের কুতুবপুর ইউনিয়নের করিম ডাক্তার বাড়ির মো. শাহাজানের ছেলে সাইফুল ইসলাম মঞ্জু ওরফে হৃদয় (২৪) ও শরীফপুর ইউনিয়নর খানপুর গ্রামের মিয়াজী বাড়ির মৃত আবু তাহেরের ছেলে মো. মোজাম্মেল হোসেন (৪০)।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের জামান প্লাজার সামনে থেকে ২ দুই হাজার পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ।

আরও পড়ুন: ইসি গঠনে ৩২২ প্রার্থীর তালিকা প্রকাশ

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় ২ মাদক কারবারিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা