অপরাধ

মিষ্টির ঠোঙ্গার ওজন ১৭২ গ্রাম, ৫ হাজার টাকা জরিমানা 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নে তিনটি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার অধিদফতর।

সোমবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর গজারিয়া উপজেলায় ভবেরচর বাজার এলাকায় অভিযান কার্যক্রম পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

এ সময় ওই স্থানের ঢাকা মিষ্টিমুখ দোকানে ১৭২ গ্রাম ওজনের মিষ্টির প্যাকেট পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানটিতে দই এবং মিষ্টিতে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল কালার মিশানো হচ্ছিল। ওই দোকানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, বাজারের অন্য দোকানে উৎপাদনের তারিখ মেয়াদোত্তীর্ণের তারিখ বিহীন খাদ্য বিক্রি করা করায় গৌতম স্টোরকে ১ হাজার টাকা, জর্দার রং নামে ননফুডগ্রেড ইন্ডাস্ট্রিয়াল রং বিক্রি করায় ডালী স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। মোট তিনটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার।

এ সময় গজারিয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান এবং গজারিয়া থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেছে।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে নিরাপদ অভিবাসন সংক্রান্ত মতবিনিময় সভা

এ ব্যাপারে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, সাধারণত যে পণ্য বিক্রি করা হয় সেই পণ্যের ওজনের শতকরা ৬ শতাংশ ঠোঙ্গার ওজন হওয়া উচিত। সে হিসাবে এক কেজি পণ্য বিক্রির জন্য ঠোঙ্গার ওজন সর্বোচ্চ ৬০ গ্রাম হতে পারে। কিন্তু ঢাকা মিষ্টিমুখ ১৭২ গ্রাম ওজনের ঠোঙা ব্যবহার করছিল। এছাড়া ওই স্থানের আরও দুটি প্রতিষ্ঠান মানবদেহের জন্য ক্ষতিকর কেমিক্যাল খাদ্য দ্রব্যে ব্যবহার করায় মোট তিনটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা