ছবি: সংগৃহীত
অপরাধ

ইকবালের দেখানো হনুমানের গদা উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীর নানুয়াদিঘির পাড় পূজামণ্ডপে হনুমানের হাত থেকে ‘গদা’ নিয়ে ঝোপের ভেতর ফেলে দিয়েছিলেন ইকবাল হোসেন। রোববার (২৫ অক্টোবর) রাত ১১টাযর দিকে গদাটি ইকবালের দেখানো নগরীর দারোগাবাড়ি মাজার মসজিদের পাশের ঝোপের ভেতর থেকে উদ্ধার হয়েছে।

পূজামণ্ডপে হনুমানের কোলে পবিত্র কোরআন শরিফ রাখা ইকবাল হোসেন নিয়ে অভিযান চালায় পুলিশ।

এ বিষয়ে সিআইডি কুমিল্লার পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান বলেন, পুলিশের করা কোরআন অবমাননার মামলা রোববার রাতে সিআইডিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিতে ইকবাল জানান, ১৩ অক্টোবর পূজামণ্ডপে হনুমানের কোলে কোরআন রেখে হাত থেকে গদাটি নিয়ে যান। এরপর দারোগাবাড়ি মাজার মসজিদের পাশের ঝোপে ফেলে দেন। রাতে ইকবালকে মাজারের পাশে নিয়ে যাওয়া হলে ঝোপের ভেতর গদাটি দেখিয়ে দেন।

কোরআন অবমাননার মামলায় ইকবাল হোসেন ছাড়াও অন্য আসামিরা হলেন- দারোগাবাড়ি মাজারের দুই খাদেম ফয়সাল ও হুমায়ুন এবং জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে ঘটনাটি জানানো ইকরাম। ইকবালসহ ৪ আসামিকে জিজ্ঞাসাবাদ করার জন্য শনিবার (২৩ অক্টোবর) আদালত সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ পুলিশের কাছ থেকে মামলাটি সিআইডিতে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্ৰেপ্তার করা হয়েছে। শনিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা জাহান নিপার আদালতে ইকবালসহ চার জনকে হাজির করা হয়। পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা