অপরাধ

রংপুরকাণ্ডে ৩৭ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক: ধর্ম অবমাননার অভিযোগে রংপুরে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় তিনদিনের রিমান্ড শেষে ৩৭ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৪ অক্টোবর) বিকেলে রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-২ এর বিচারক দেলোয়ার হোসেন আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে চার শিশু ছিলো। তাদেরকে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে পাঠানো হলে বিচারক তিন শিশুকে যশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র জানান, সহিংসতার ঘটনায় এ পর্যন্ত ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৩৭ জনকে রিমান্ডে নেয়া হয়েছিলো। গ্রেফতার সৈকত ও রবিউলকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, রামনাথপুরের মাঝিপাড়ার যুবক পরিতোষ সরকার ধর্ম অবমাননা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অভিযোগ ১৭ অক্টোবর রাতে বড় করিমপুর, কসবা ও উত্তরপাড়া গ্রামের ২৮টি হিন্দু্ বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযাগের ঘটনা ঘটে। এতে ৬৬টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা