অপরাধ

ছুরিকাঘাতে আহত এএসআই’র মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রংপুরে মাদকসেবীকে ধরতে গিয়ে তার ছুরিকাঘাতে সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। নিহত এএসআইয়ের নাম পিয়ারুল ইসলাম। তার বাড়ি লালমনিরহাটের মোগলহাটে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছের সাহেবগঞ্জ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার।

হারাগাছ থানার ওসি আরও বলেন, শুক্রবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতের দিকে গোপন খবরের ভিত্তিতে এএসআই পিয়ারুল ইসলাম সাহেবগঞ্জ এলাকায় পলাশ নামে এক মাদকসেবীকে গাঁজাসহ আটক করে।

তিনি বলেন, এ সময় পলাশ তার কাছে থাকা চাকু দিয়ে এএসআই পিয়ারুলের বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। তাকে জরুরি ভিত্তিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। সেখানেই শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে তিনি মারা যান।

গতকাল রাতেই মাদকসেবী পলাশকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা