অপরাধ

ডিবিসির বিরুদ্ধে ৮৫ কোটি টাকার মামলা 

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের মালিক কোম্পানি ঢাকা বাংলা মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন লিমিটেডের বিরুদ্ধে ৮৫ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।

মৌরিশিয়ান উদ্যোক্তা ফায়ারমাউন্ট টেক্সটাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অনিল কোহলির বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলাটি করেন প্রতিষ্ঠানটির আইনী পরামর্শক ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন এবং ব্যারিস্টার সাকিব মাহবুব।

রোববার (২৯ আগস্ট) বেঞ্চমার্ক পাবলিক রিলেশনস লিমিটেডের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ১৭ জুন ২০২১ তারিখে, ডিবিসি নিউজ “মৌরিশাসে কী হচ্ছে বাংলাদেশি নারী কর্মীদের সাথে!” শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন সম্প্রচার করে। এই সংবাদে এক নারী কর্মীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে অনিল কোহলি ও আরো ৩ বাংলাদেশী নাগরিককে। ২২ জুন ২০২১ তারিখে, ডিবিসি তাদের ইংরেজি বুলেটিনে খবরটি পুনরায় ইংরেজিতে সম্প্রচার করে এবং পরবর্তীতে তাদের ইউটিউব চ্যানেলে ‘হোয়াট ইজ হ্যাপেনিং ইন মৌরিশাস উইথ বাংলাদেশি উইমেন ওয়ার্কার্স?’ শিরোনামে এবং ফেসবুক পেজ “dbcnews.tv” থেকে একই শিরোনামে ভিডিওটি আপলোড করে।

এর আগে সংবাদটিকে অসত্য উল্লেখ করে সব প্ল্যাটফর্ম থেকে প্রতিবেদনটি সরিয়ে নিতে ৩০ জুন ২০২১ তারিখে ডিবিসি নিউজকে ফায়ারমাউন্ট টেক্সটাইলস লিমিটেডের পক্ষ থেকে একটি আইনি নোটিশ দেয়া হয়। ডিবিসি নিউজ কর্তৃপক্ষ এর জবাব না দেয়ায় এ মামলা করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ডিবিসি নিউজের এডিটর ইন-চিফ ও সিইও এম মঞ্জুরুল ইসলাম বলেন, তথ্য প্রমাণের ভিত্তিতেই সংবাদটি প্রচার করা হয়েছে। আমাদের কাছে পুলিশের জিডির কপি এবং ভুক্তভোগীর সাক্ষাৎকার আছে। ভুক্তভোগী এখনও বাংলাদেশে আছেন। ভুক্তভোগীর পক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন থেকেও বিবৃতি প্রদান করা হয়েছে। ফায়ারমাউন্ট টেক্সটাইলসের পক্ষ থেকে পাঠানো উকিল নোটিশে সংবাদ সরিয়ে আমাদেরকে দু:খ প্রকাশ করার কথা বলা হয়েছিল। সমস্ত তথ্য প্রমাণ থাকার পরেও আমরা তা কেন করবো? বরং এরকম একজন নারীর পক্ষে আমাদের রিপোর্টার দাঁড়িয়েছেন এটা আমাদের জন্য গৌরবের।

মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখনো কাগজপত্র আমাদের হাতে আসেনি। হাতে এলে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের প্রতিক্রিয়া জানাবো।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা