অপরাধ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবিতে গ্রেফতার ৫

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের লইস্কা বিলে ট্রলারডুবির ঘটনায় সাত আসামির মধ্যে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বিজয়নগর থানায় শনিবার দুপুরে মামলাটি করেছেন ট্রলারডুবিতে চার স্বজন হারানো সেলিম মিয়া।

জেলা পুলিশ সুপার আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যায় আটক তিনজনকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া শনিবার (২৮ আগস্ট) সকালে আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো-ট্রলারচালক সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শোলা বাড়ি গ্রামের আলী আফজালের ছেলে জমির মিয়া (৩৩), একই গ্রামের আব্দুল করিমের ছেলে মো. রাসেল (২২), মো. কাশেম মিয়ার ছেলে খোকন মিয়া (২২), আশরাফ আলীর ছেলে মো. সোলায়মান (৬৪) ও বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের কালারটেক গ্রামের হাজী তালেব হোসেনের ছেলে মিস্টু মিয়া (৬৭)।

লইস্কা বিলে শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে বালুবোঝাই ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় রাত ১১টা পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

সবশেষ শনিবার সকালে উদ্ধার করা হয় এক শিশুর মরদেহ। সব মিলে এখন পর্যন্ত ২২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

বিজয়নগর উপজেলার চরইসলামপুর থেকে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় লোকজন বালুবাহী ট্রলারটির চালকসহ তিনজনকে আটক করে পুলিশের কাছে দিয়ে দেয়। ট্রলারডুবির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার রাত পৌনে ৯টার দিকে তদন্ত কমিটি গঠনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান।

তিনি বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুহুল আমিনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা