অপরাধ

জাতীয় সংগীত অবমাননা, ৫ টিকটকার আটক

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংগীতের অবমাননা করে টিকটক ভিডিও নির্মাণ করার অভিযোগে ৫ টিকটকারকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, মো. মিশকাত হোসেন, মো. নূর-ই-ইসলাম আলিফ, মে‌হেদী হাসান অন্তর, আলিফ আহ‌মেদ সুজন, মো. আরাফ আলী।

মঙ্গলবার (২৪ আগস্ট) বাংলা‌দেশ পু‌লিশের মি‌ডিয়া অ্যান্ড পাব‌লিক রি‌লেশন্সের এইআইজি সোহেলে মাহমুদের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সোমবার (২৩ আগস্ট) রাতে বগুড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পু‌লিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের মাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায় কয়েকজন যুবক বগুড়া জেলার সরকারি কোনো একটি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় সংগীতকে বিকৃত ও ব্যঙ্গ করে একটি ভিডিও পরিবেশন করে। পোস্টটি বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ের দৃষ্টিতে আসে।

পরে ভিডিওটি বগুড়া জেলার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সে‌লিম রেজাকে পাঠিয়ে সংশ্লিষ্ট যুবকদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার জন্য নির্দেশনা দেওয়া হয়। বার্তা পেয়ে ওসি বগুড়া সদর তার অধীনস্থ এসআই জা‌কির আল আহসানের নেতৃ‌ত্বে পু‌লি‌শের এক‌টি টিমকে মাঠে নামিয়ে সংশ্লিষ্টদের শনাক্ত করা হয়। এরপর রা‌তে অভিযান চা‌লি‌য়ে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

জাতীয় সংগীত, জাতীয় পতাকা এবং জাতীয় প্রতীক সমূহের বিরু‌দ্ধে প্রচারণা ও প্রোপাগান্ডা এবং এর প্রতি কোনো অসম্মান ও অশ্রদ্ধা সংক্রান্তে আইনি ব্যবস্থা নিতে ‘দি বাংলাদেশ ন্যাশনাল এনথেম, ফ্ল্যাগ অ্যান্ড এমব্লেম অর্ডার, ১৯৭২’ রয়েছে। এছাড়া কোনো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে এ ধরনের অপরাধ সংক্রান্তে ডিজিটাল নিরাপত্তা আইনে সুস্পষ্ট বিধান রয়েছে বলেও জানানো হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা