অপরাধ

সিংড়ায় ৪০ হাজার লিটার মদসহ ২ ভাই আটক

নিজস্ব প্রতিনিধি, সিংড়া (নাটোর): নাটোরের সিংড়ায় র‍্যাবের হাতে ৪০ হাজার লিটার চোলাই মদসহ ২ ভাইকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে ২০০ টাকা জরিমানা ও প্রত্যেককে ২ মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মো. সানরিয়া চৌধুরী।

সোমবার (২৩ আগস্ট) সকালে সিংড়া পৌরসভার কলেজপাড়া মহল্লায় অভিযান চালিয়ে ৪০ হাজার লিটার চোলাই মদসহ সহোদর যগেশ চৌধুরী (৫০) ও দিলীপ কুমার চৌধুরীকে (২৮) আটক করা হয়। তারা ওই এলাকার সুমন চৌধুরীর ছেলে। অভিযানকালে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাকিবুল হাসান, র‍্যাব নাটোর ক্যাম্পের উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন প্রমুখ।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া পৌরসভার কলেজপাড়া মহল্লায় অভিযান চালায় র‍্যাব নাটোর ক্যাম্পের একটি দল। এ সময় ৪০ হাজার লিটার চোলাই মদসহ সহোদর যগেশ চৌধুরী ও দিলীপ কুমার চৌধুরীকে আটক করা হয়। পরে অবৈধভাবে চোলাই মদ উৎপাদন, সংরক্ষণ, বিক্রয়, মদ খেয়ে মাতলামি ও জনগণের শান্তি বিনষ্টকরার অপরাধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় আটক দুই সহোদরের প্রত্যককে ২০০ টাকা করে জরিমানা ও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ রাকিবুল হাসান।

র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ সানরিয়া চৌধুরী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ডের আদেশ দিলে তাদেরকে নাটোর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয় বলেও নিশ্চিত করেন তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা