অপরাধ

জাল টাকার ঘটনায় পাপিয়া-সুমনের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক: জাল টাকা উদ্ধারের ঘটনায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া এবং তার স্বামী মফিজুর রহমান সুমনসহ চার জনকে অভিযুক্ত করে বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত।

ঢাকা অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাসিবুল হক রোববার (২২ আগস্ট) চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ১৩ অক্টোবরে সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ঠিক করে দিয়েছেন।

এ মামলায় অভিযুক্ত অপর দুই আসামি হলেন- পাপিয়াদের সহযোগী সাব্বির খন্দকার ও শেখ তায়িবা নূর।

পাপিয়া ও সুমনের উপস্থিতিতে শুনানির সময় তাদের আইনজীবী শাখাওয়ায়াতউল্লাহ ভূইয়া আদালতে অব্যাহতির আবেদন করলেও তা খারিজ হয়ে যায়।

শাখাওয়ায়াতউল্লাহ ভূইয়া পরে বলেন, জাল টাকা উদ্ধারের ঘটনায় বিমানবন্দর থানার বিশেষ ক্ষমতা আইনে যে মামলা হয়েছিল, তদন্ত কর্মকর্তা দুই ভাগে তার অভিযোগপত্র দিয়েছিলেন।

এর মধ্যে জাল টাকা উদ্ধারের বিষয়ে এ অভিযোগপত্র দণ্ডবিধির ধারার। অপর অভিযোগপত্র দেওয়া হয় বিশেষ ক্ষমতা আইনে। দণ্ডবিধির ধারায় আজ অভিযোগ গঠন হল। বিশেষ ক্ষমতা আইনের অভিযোগপত্র এখনও শুনানিতে যায়নি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা