অপরাধ

পরীমনি-হেলেনা কারাগারে পাশাপাশি

গাজীপুর প্রতিনিধি: চিত্রনায়িকা পরীমনিকে শনিবার (২১ আগস্ট) আবারও কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়েছে। নায়িকার পাশের কক্ষেই রয়েছেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীর। তিনি বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে ওই কক্ষে কোয়ারেন্টাইনে রয়েছেন।

পরীমনিকে মাদক আইনের মামলায় তৃতীয় দফায় এক দিনের রিমান্ড শেষে আদালত থেকে সন্ধ্যায় কারাগারে নেওয়া হয়। তিনি সেখানে কোয়ারেন্টাইনে থাকবেন।

এর আগে দ্বিতীয় দফা রিমান্ড শেষে আদালতের নির্দেশে গত ১৩ আগস্ট পরীমনিকে একই কারাগারে পাঠানো হয়। গত বৃহস্পতিবার সকালে তাকে তৃতীয় দফা রিমান্ড শুনানির জন্য ঢাকায় পাঠানো হয়েছিল।

শনিবার বেলা ১১টা ৫০ মিনিটে পরীমনিকে আদালতে হাজির করে মামলার তদন্ত সংস্থা সিআইডি। এরপর তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কাজী গোলাম মোস্তফা তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

গত ১৯ আগস্ট পরীমনির একদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম। এর আগে গত ১৩ আগস্ট পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

তার আগে ১০ আগস্ট পরীমনি ও আশরাফুল ইসলাম দীপুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস। গত ৫ আগস্ট পরীমনি ও দীপুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা