অপরাধ

কারাগারে পাঠানো হলো বাংকোর মুহিতকে

নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগকারীদের ৬৬ কোটি ৫৯ লাখ ১৯ হাজার ১৩৩ টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার বাংকো সিকিউরিটিজের চেয়ারম্যান আব্দুল মুহিতকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ বুধবার (৩০ জুন) দুপুরে আদেশ দেন বলে দুদকের সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক জুলফিকার হোসেন জানান।

তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। বিচারক তার আবেদন মঞ্জুর করেন।

আসামির পক্ষে মোখলেসুর রহমান বাদল জামিন চাইলেও ওকালতনামায় তার নাম না থাকায় বিচারক তা না মঞ্জুর করেন।

নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেশ ছাড়ার চেষ্টার সময় মঙ্গলবার (২৯ জুন) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মুহিতকে আটক করা হয়।

সন্ধ্যায় ‘সম্মিলিত গ্রাহক একাউন্ট’ থেকে বিনিয়োগকারীদের ৬৬ কোটি ৫৯ লাখ ১৯ হাজার ১৩৩ টাকা আত্মসাতের অভিযোগে তাকে ও বাংকো সিকিউরিটিজের ৭ পরিচালককে আসামি করে মামলা করে দুর্নীতি দমন কমিশন।

দুদকের মামলার অপর আসামিরা হলেন- পরিচালক শফিউল আজম, ওয়ালিউল হাসান চৌধুরী, নুরুল ঈশান সাদাত, এ. মুনিম চৌধুরী ও জামিল আহমেদ চৌধুরী।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা