অপরাধ
মগবাজারে বিস্ফোরণ

মামলায় অভিযুক্তরা অজ্ঞাত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় ৭ জন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হওয়ার ঘটনায় ‘সংশ্লিষ্টদের অবহেলা’কে দায়ী করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় মগবাজারে গ্যাস জমে থাকার কথা উল্লেখ থাকলেও এর সঙ্গে সংশ্লিষ্ট তিতাস বা রাজউকের নাম উল্লেখ করা হয়নি।

মঙ্গলবার (২৯ জুন) ভোরে ডিএমপির রমনা থানায় এঘটনায় একটি মামলা হয়েছে। মামলার বাদী রমনা থানার একজন পুলিশ কর্মকর্তা। মামলায় আসামির নাম ‘অজ্ঞাত’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ফৌজদারি দণ্ডবিধির ৩০৪(ক) ধারায় মামলা হয়েছে। পুলিশ বিস্ফোরণের বিষয়টি খতিয়ে দেখছে।

দণ্ডবিধি ৩০৪ (ক) বলতে কোনো ব্যক্তির বেপরোয়া বা অবহেলার জন্য অন্যের প্রাণহানীকে বোঝায়। কারো বিরুদ্ধে এই ধারার অপরাধ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ৫ বছরের জেল, অর্থদণ্ড অথবা উভয়দণ্ড হতে পারে।

রোববার (২৭ জুন) সন্ধ্যায় মগবাজারে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় শেখ খবর পাওয়া পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে। এছাড়া বেশ কয়েকজন ঢামেকসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

বিস্ফোরণের ঘটনার কারণ অনুসন্ধানে ৭ সদস্যের কমিটি করেছে পুলিশ সদর দফতর। কমিটির প্রধান করা হয়েছে পুলিশের জঙ্গি ও সন্ত্রাসবিরোধী ইউনিট কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ইউনিটের প্রধান আসাদুজ্জামানকে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা