অপরাধ

জবি শিক্ষার্থীকে যৌন হয়রানি বাধা দেয়নি কেউই

নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকায় কলতাবাজারে যৌন হয়রানির শিকার হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এক শিক্ষার্থী । আশেপাশে অনেকে থাকলেও তাকে সাহায্য করতে কেউ এগিয়ে যাননি। প্রত্যেকে দর্শকের ভূমিকায় ছিলেন।

রোববার (২৭ জুন) রাতে পুরান ঢাকার কলতাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী শিক্ষার্থী সূত্রাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

অভিযোগ সূত্রে জানাযায়, বিশ্ববিদ্যালয় থেকে বাসায় যাওয়ার পথে কলতাবাজার এলাকায় একজন যুবক এসে ওই ছাত্রীকে পিছন থেকে জড়িয়ে ধরেন। এরপর ওই ছাত্রী চিৎকার করলে অপরাধী পালিয়ে যান। তখন আশেপাশে থাকা অনেকেই বিষয়টি দেখলেও কেউ সাহায্য করতে এগিয়ে যাননি।

এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম এসে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং রাস্তার পাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সূত্রাপুর থানা পুলিশকে খবর দেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ঘটনাস্থল থেকে সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ দেখে অভিযুক্তকে খুঁজে বের করা হবে। যাকে সন্দেহ হবে তাকে আটক করা হবে এবং ওই এলাকায় পুলিশ চেকপোস্ট দেওয়া হবে।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)বলেন, অভিযুক্তকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা