অপরাধ

পাথরবোঝাই ট্রাকে ২ কোটি টাকার হেরোইন পাচারের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক : দেশের সীমান্ত এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে পাথরবোঝাই করা ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে আনা হতো ঢাকায়। পরে ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করা হতো।

এ অভিযোগে বৃহস্পতিবার (৮ এপ্রিল) ধামরাই এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে ২ কোটি টাকার হেরোইনসহ আটক করেছে র‌্যাব-৪। এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। আটকরা হলেন- রাজশাহীর শ্রী উত্তম কুমার এক্কার (২৭) ও শ্রী কংশ এক্কার (২৬)।

শুক্রবার (৯ এপ্রিল) র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল (বৃহস্পতিবার) গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই থানাধীন ডাউটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে র‍্যাব-৪। এ সময় তাদের কাছ থেকে ২ কোটি টাকা মূল্যমানের ১ কেজি ৯৫৮ গ্রাম হেরোইন ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

জিয়াউর রহমান চৌধুরী আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে পাথরবোঝাই ট্রাকে বিশেষ কৌশলে ঝালাই করা গোপন চেম্বারের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য হেরোইন রাজধানীতে নিয়ে আসত। পরে রাজধানীর বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করত তারা।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা