অপরাধ

প্রথমবার ক্ষমা পেয়ে আবারও বলৎকার

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের হেফজখানার শিক্ষক আবু মুসা শিশুদের পড়াতেন। দীর্ঘদিন আগে এক শিশুকে বলৎকার করেছিলেন। সে সময় হাতে পায়ে ধরে ক্ষমা চাওয়ায় ক্ষমা করে দিয়েছিলেন এলাকাবাসী। ফের একই অপরাধ করলেন।

শনিবার (২০ মার্চ) বিকেলে ১২ বছরের এক শিশু শিক্ষার্থীকে বলাৎকার করেন তিনি। ভুক্তভোগী বাড়ি ফিরে নিজের দাদাকে ঘটনা বলে দেয়। বলৎকারের ঘটনা গ্রামে জানাজানি হয়ে গেলে স্থানীয়রা আবু মুসাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

শনিবার রাত ১১টার দিকে তাকে আটক করে নিয়ে যায় পুলিশ। রোববার সকালে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে শিশুটির পরিবারের পক্ষ থেকে।

আবু মুসা আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের বাসিন্দা। তিনি একজন হাফেজ। বেলগাছি জামে মসজিদে নামাজ পড়ান ও হেফজখানায় শিশুদের পড়াতেন তিনি। পোয়ামারী মাদরাসায় শিক্ষকতাও করতেন তিনি।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর বলেন, ‘গতরাতে অভিযুক্ত মাদরাসা শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু মুসা তার অপরাধের কথা স্বীকার করেছেন। রোববার সকালে শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এসকে/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা