অপরাধ

ধামরাইয়ে দোকানে চুরি, ৪ লাখ টাকার মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক : ঢাকা জেলার ধামরাই মহাসড়কের একটি বাসস্ট্যান্ডে ৪টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ সময় চুরেরা নগদ টাকাসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায় বলে জানা গেছে।

শুক্রবার (২২ জানুয়ারি) রাতে কালামপুর-মির্জাপুর আঞ্চলিক মহাসড়কের মাদারপুর মিলগেট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। বাসস্ট্যান্ডের রিপন মিয়ার দোকানের তালা ভেঙে নগদ ১০ হাজার টাকা ও ৫০ বস্তা চাল, জাহাঙ্গীর আলমের প্রসাধনীর দোকানের ৫০ হাজার টাকার মালামাল, রনি মিয়ার ফার্মেসিতে প্রায় দেড় লাখ টাকার ওষুধসহ ৪টি দোকানে হানা দিয়ে প্রায় ৪ লাখ টাকার মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা।

ভুক্তভোগীরা জানান, শুক্রবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে সবাই যার যার বাড়ি চলে যায়। শনিবার ২৩ জানুয়ারি সকালে এসে দেখি দোকানের তালা ভেঙে দোকানের ভিতরের মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এর আগে বুধবার রাতে উপজেলা কমপ্লেক্সের ভেতর আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক কার্যালয়ের জানালার গ্রিল কেটে ও বিআরডিবি কার্যালয়ের দরজার তালার কয়ড়া ভেঙে দুর্বৃত্তরা হানা দিয়ে কয়েকটি আলমিরার তালা ভেঙে কোনও টাকা পয়সা না পেয়ে গুরুত্বপূর্ণ জিনিসপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা