অপরাধ

কক্সবাজারে মা-মেয়ে খুন

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ৮টার দিকে কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের চরপাড়া রাবারড্যাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মা-মেয়ে হলেন- এলাকার আজিজুল হক বাবুর্চির স্ত্রী রাশেদা বেগম (৩২) ও তার মেয়ে জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী জন্নাতুল ফেরদৌস (১৩)।

স্থানীয় চরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মহিউদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জমির বিরোধ নিয়ে একই এলাকার জাফর আলমের ছেলে আবুল কালামের (৩৫) সঙ্গে ঝগড়া বাধে তাদের।

তাতে প্রতিপক্ষের দায়ের কোপে ঘটনাস্থলে রাশেদা বেগমের মৃত্যু হয়। মেয়ে জন্নাতুল ফেরদৌসকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকেও মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দা ও কিরিচ উদ্ধার করেছে। অভিযুক্তদের কাউকে আটক করতে পারেনি। ঘাতকেরা গা ঢাকা দিয়েছে, তাদের আটকে অভিযান চলছে বলে জানা গেছে।

ঘটনার পরপরই ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো. আবদুল হালিম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে রয়েছেন। তিনি জানান, আবুল কালামকে ধরতে পুরো এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

স্থানীয়রা জানিয়েছে, মঙ্গলবার সকালে চলাচলের রাস্তা ঘেরা দিয়ে বন্ধ করা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ হয়। তবে, আজিজুল হকের দাবি, নিজের ক্রয়কৃত জায়গায় ঘেরা দিতে গেলে বাধা দেন আবুল কালাম। বেশ কিছুদিন ধরে জমির বিরোধ চলে আসছিল। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা