অপরাধ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল রূপার ব্যাংক হিসাবের তথ্য জানতে চায় দুদক

নিজস্ব প্রতিবেদক : ডেপুটি অ্যাটর্নি জেনারেল রূপার ব্যাংক হিসাবের তথ্য জানতে চায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেই উদ্দেশ্যে সরকারি-বেসরকারি ৫৬টি ব্যাংকে চিঠিও দিয়েছে সংস্থাটি। দুদকের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিমের স্বাক্ষরিত চিঠিগুলো ব্যাংকগুলোর এমডি বরাবর পাঠানো হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

ঘুষ গ্রহণ, অর্থ লোপাট ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রূপার যাবতীয় ব্যাংক হিসাবের তথ্য জানতে চেয়েছে দুদক।

এ ছাড়া রূপাকে ফের জিজ্ঞাসাবাদের জন্য আগামী ২৭ জানুয়ারি তলব করেছে দুদক। ওইদিন রূপাকে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে বক্তব্য দেয়ার জন্য জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের কপি ও নথিপত্রসহ দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

গত ২৯ অক্টোবর ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঘুষ গ্রহণ করে বিতর্কিত ঠিকাদার ও যুবলীগ নেতা জিকে শামীমসহ বিভিন্ন আসামির সঙ্গে আঁতাত করে জামিন করিয়ে বিপুল অর্থ লোপাটসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে রূপাকে জিজ্ঞাসাবাদের জন্য গত ৪ নভেম্বর তলব করে দুদক। কিন্তু রূপা করোনা আক্রান্ত হওয়ায় তিনি সেদিন দুদকে হাজির হননি।

দুদকের এই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে রূপার পক্ষে রিট করা হয়। ৩ নভেম্বর বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে আদেশ ও পর্যবেক্ষণ দেন। আদালত বলেন- বিচার অঙ্গনে দুর্নীতি নির্মূলে দুদককে আরও সক্রিয় হওয়া উচিত। দুর্নীতিবিষয়ক ওই রিটের শুনানিকালে আদালত আরও বলেন- সবার মনে রাখা উচিত কেউ আইনের ঊর্ধ্বে নয়।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

জ্বালানির দাম বৃদ্ধির পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

দেশে নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন...

ক্যাটরিনাকে ‘মেরুদণ্ডহীন’ বলে কটাক্ষ, বন্ধ ফ্যানপেজ

নিট কেলেঙ্কারি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্...

শান্তিরাম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম মিজান...

স্বার্থান্বেষীদের রক্ষা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন,...

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা