অপরাধ

তথ্য পাচারের অভিযোগে গ্রামীণফোনের বিরুদ্ধে পুলিশের মামলা

নিজস্ব প্রতিবেদক : সার্ভার থেকে গ্রাহকের তথ্য পাচার করে প্রতারক চক্রকে দেওয়ার অপরাধে গ্রামীণফোনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় গ্রামীণফোন ছাড়াও কাস্টমার কেয়ারের একজন প্রতিনিধিসহ দুজনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন অর রশীদ তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। গ্রাহকের অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজধানীর হাতিরঝিল থানায় এই মামলা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এই প্রতারকচক্র বিভিন্ন ধনাঢ্য গ্রাহকের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে পরবর্তীতে সেগুলো ফাঁস করে দেয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় করত। সামাজিক হয়রানি ও মর্যাদাহানির ভয়ে অনেকে তাদের অর্থ দিতে বাধ্য হয়। এরই মধ্যে এই মামলায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন গ্রামীণফোনের কাস্টমার সার্ভিস ম্যানেজার রুবেল মাহমুদ অনিক ও প্রতারক পারভীন আক্তার।

ডিসি হারুন বলেন, “গ্রামীণফোন কাস্টমার সার্ভিস সেন্টারে কর্মরত রুবেল মাহমুদ অনীক টাকার বিনিময়ে গ্রাহকদের সিম রেজিস্ট্রেশনে ব্যবহৃত গোপনীয় তথ্য একটি সংঘবদ্ধ ব্ল্যাকমেইলিং চক্রকে সরবরাহ করেছে। যে তথ্যগুলো ব্যবহার করে এই চক্রটি অসংখ্য লোককে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।”

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা