অপরাধ

কনক সরওয়ারের ইউটিউব কনটেন্ট বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রমের এক সাক্ষাৎকার প্রচারের ঘটনায় বিদেশে থাকা সাংবাদিক কনক সরওয়ারের ইউটিউব কনটেন্ট বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ওই সাক্ষাৎকারে ইতিহাস বিকৃতির অভিযোগ এনে সুপ্রিম কোর্টের এক আইনজীবীর রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।

পরে মঞ্জুরুল হক বলেন, ১৭ আগস্ট ইউটিউব চ্যানেলে সাংবাদিক কনক সারওয়ার কর্ণেল অলি আহমেদের সাক্ষাৎকার নিয়েছিলেন। সেখানে তিনি বলেছেন, জিয়াউর রহমান ছিলেন অস্থায়ী প্রেসিডেন্ট। সেটাকে চ্যালেঞ্জ করেছি এবং ওনার বই নিষিদ্ধ করতে বলেছি।

বইয়ের বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু সম্পর্কে অনেক নেগেটিভ কথাবার্তা আছে। জিয়াউর রহমান অস্থায়ী রাষ্ট্রপতি বলা হয়েছে। এছাড়াও কনক সরওয়ার ইউটিউবে যেসব বিতর্কিত কনটেন্ট দিয়েছে সেগুলোর ওপর রুল হয়েছে। এগুলো নিষ্ক্রিয় বা বন্ধ করতে আদেশ দিয়েছেন। রিট আবেদনটি দায়ের করেন ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমেদ আসিফ।

এর আগে গত ৭ সেপ্টেম্বর জিয়াউর রহমানকে স্বাধীন বাংলাদেশের ‘অস্থায়ী রাষ্ট্রপতি’ হিসেবে উল্লেখ করে ইতিহাস বিকৃত করেছেন অভিযোগ এনে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রমকে আইনি নোটিশ দিয়েছিলেন ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমেদ আসি।

ওই দিন ইমতিয়াজ উদ্দিন আহমেদ আসিফ বলেন, অলি আহমেদ ১৭ আগস্ট কনক সরওয়ারের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে একটি সাক্ষাৎকার দেন। সেখানে তিনি দাবি করেন, জিয়াউর রহমান ‘প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি’।

অথচ সংবিধানে বঙ্গবন্ধুকে প্রথম রাষ্ট্রপতি বলা হয়েছে এবং সৈয়দ নজরুল ইসলাম উপ-রাষ্ট্রপতি। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত এটা নিয়ে কোনো কথা কেউ উত্থাপন করেননি। তাই এ বক্তব্য ইতিহাস বিকৃতি। এ কারণে নোটিশ দিয়েছি।

মঙ্গলবার ইমতিয়াজ উদ্দিন আহমেদ আসিফ বলেন, অলি আহমেদ নোটিশের জবাব দিয়েছেন। তবে তিনি তার বক্তব্যে অনড় রয়েছেন। এরপর তার নোটিশের জবাব যুক্ত করে রিট করেছি। মঙ্গলবার (৮ডিসেম্বর) আদালত বিটিআরসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের প্রতি কনক সরওয়ারের ইউটিউব কনটেন্ট বন্ধ করতে বলেছেন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা