অপরাধ

 রাজধানীতে ইয়াবা বিক্রির সময় গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার থেকে পাকস্থলীতে করে ইয়াবা নিয়ে ঢাকায় বিক্রি করার সময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ( ডিবি)। এ সময় তাদের হেফাজত থেকে ৩১৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার (০৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বাড্ডা থানার কৃষি ব্যাংক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক বিক্রেরারা হলেন- মো. ইউনুছ (৫০), মো. আ. রহিম (৪৫) ও মোছা. শিমু আক্তার (২৪)।

জানা যায়, গ্রেফতারকৃতরা পাকস্থলীতে অভিনব পন্থায় ইয়াবা ট্যাবলেট কক্সবাজার থেকে বহন করে ঢাকায় নিয়ে আসে। পরবর্তীতে পাকস্থলী থেকে পায়ুপথে ট্যাবলেট বের করে বিক্রয়ের জন্য ঘটনাস্থলে অবস্থানকালে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাড্ডা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা