অপরাধ

শিশু ধর্ষণ মামলায় কিশোর গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ১৪ বছর বয়সী ওই কিশোরকে গ্রেফতার করা হয় বলে মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান।

গত শনিবার এই স্কুলছাত্রী শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে তার মার দায়ের করা মামলায় অভিযোগ করা হয় বলে ওসি জানান।

এজাহারের বরাত দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর থানার এসআই আতিকুর রহমান জানান, চুয়াডাঙ্গার দর্শনা এলাকার বাসিন্দা ডেল্টা লাইফ ইন্সুরেন্সের এক বীমাকর্মী কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ওই শিশুর বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকেন।

“গত শনিবার সন্ধ্যায় ওই বীমাকর্মীর কিশোর ছেলে ওই শিশুকে চকলেট দেওয়ার নাম করে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়ি গিয়ে তার মাকে একথা বলে দেয়।”

এই বিষয়ে শিশুটির মা বলেন, বিষয়টি মেয়ের মুখে শোনার পর পরিবারের অন্যদের সাথে আলাপ আলোচনা করে রোববার নিজেরাই উদ্যোগ নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসকের কাছে যান।“সেখানে ডাক্তারি পরীক্ষায় প্রাথমিক সত্যতা পেয়ে সোমবার দুপুরে মিরপুর থানায় মামলা করেছি।”

মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, ওই শিশুর মায়ের মামলার আসামিকে ঘটনাস্থলের ওই ভাড়া বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ। মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা