অপরাধ

কিল, ঘুষি ও লাথি মেরে কিশোরকে হত্যা!

নিজস্ব প্রতিনিধি সিলেট : সিলেটে পূর্ব বিরোধের জের ধরে খেলার ছলে লিটন মিয়া (১৪) নামে এক কিশোরকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৩ নভেম্বর) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়।

নিহত লিটন মিয়া নগরের পশ্চিম পীরমহল্লা এলাকার বাসিন্দা শিরণ মিয়ার ছেলে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২১ নভেম্বর সকাল ১১টার দিকে মো. লিটন মিয়া (১৪) তার বাড়ির সামনে সড়কে দাঁড়ানো ছিল। ওই সময় একই এলাকার ১৩৯ নম্বর বাসার কালাম আহমদের ছেলে মো. রাহুল পারভেজ (২০) তাকে কুস্তি খেলার প্রস্তাব দেয়।

কিন্তু এই প্রস্তাবে লিটন রাজি না হওয়ায় পারভেজ তাকে ঘাড়ে ধরে ওপরে তুলে আছাড় মারে। পরক্ষণে মাটিতে লুটিয়ে থাকা লিটনকে কিল, ঘুষি ও লাথি মারে পারভেজ। ঘটনাটি প্রত্যক্ষ করে পাশে থাকা তাজিম (১৫) ও আরাফাত (১০)। তারা এগিয়ে গিয়ে লিটনকে রক্ষা করে এবং মাটি থেকে টেনে তুলে দাঁড় করায়।

তিনি বলেন, মার খেয়ে লিটন বাসায় চলে যায়। পরদিন বিকেলে তার মায়ের কাছে ঘটনাটি বলে এবং তার ঘাড়ে, মাথায়, পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে ব্যথা করছে বলেও জানায়।

এদিন তার মা স্থানীয় ফার্মেসি থেকে হইতে ব্যাথার ওষুধ এনে খাওয়ান। কিন্তু রাতে ব্যাথা না কমায় সোমবার ২৩ নভেম্বর সকালে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল পৌনে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় লিটন মারা যায়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নগরের এয়ারপোর্ট থানার হত্যা মামলা (নং-৫৫(১১)২০২০) দায়ের করেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা