অপরাধ

মায়ের অভিযোগে ছেলের কারাদণ্ড 

নিজস্ব প্রতিনিধি, পিরোজপুর : পিরোজপুরের কাউখালীতে মায়ের দেয়া অভিযোগে নেশাগ্রস্ত ছেলে চাঁন হাওলাদারকে (২২) এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথির ভ্রাম্যমাণ আদালত এ কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত চাঁন হাওলাদার উপজেলার চিড়াপাড়া পাড়সাতুরিয়া ইউনিয়নের নিলতী গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে। জানা যায়, মা হেলেনা বেগমের কাছে মাদকাসক্ত যুবক চাঁন প্রায়ই মাদক ক্রয়ের জন্য টাকা দাবি করতেন। টাকা না দেওয়ায় চাঁন তার মাকে মারধর করতেন।

এ বিষয়ে শনিবার সকালে মা হেলেনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা খাতুন রেখার কাছে অভিযোগ দেন। পরে তিনি বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথিকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওইদিন ওই বাড়িতে গিয়ে মায়ের দেওয়া অভিযোগের সত্যতা পান। পরে তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকাসক্ত ছেলেকে এক বছরের কারাদণ্ড দেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা খাতুন রেখা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি জানান, অভিযোগের সত্যতা পাওয়ায় চাঁন হাওলাদারকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

ব্যাংক একীভূতকরণ: বিশ্বে সফল, বাংলাদেশে কী হবে?

বাংলাদেশের ব্যাংকিং খাত এক নজিরবিহীন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘদিনের...

বিদ্যুৎ বিতরণ নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের

সেবার মান উন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিত এবং বিল আদায়ের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে সর...

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা