অপরাধ

সাভারে ছিনতাইয়ে ব্যর্থ হয়ে অটো চালককে খুন

নিজস্ব প্রতিবেদক : সাভারে ছিনতাইয়ে ব্যর্থ হয়ে অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আলী হায়দার নাহিদ নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশের বিশেষায়িত ইউনিট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শনিবার ( ২১ নভেম্বর ) সকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দফতরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

অটোরিকশার ব্যাটারি ছিনতাইয়ে ব্যর্থ হয়েই চালক শেখ মিন্টুকে ছুরিকাঘাতে হত্যা করা হয় বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আলী হায়দার নাহিদ। তদন্ত সংস্থাটি জানিয়েছে, এ ঘটনায় জড়িত আরও দুজন পলাতক রয়েছে। তারা সবাই অটোরিকশার ব্যাটারি ছিনতাই চক্রের সদস্য।

এর আগে গত ১৩ জুলাই সন্ধ্যায় আশুলিয়ার গেরুয়া বাজারে যাওয়ার কথা বলে যাত্রীবেশী দুষ্কৃতকারীরা অটোরিকশা চালক শেখ মিন্টুকে ছুরিকাঘাত করে অটোরিকশার ব্যাটারি ছিনতাইয়ের চেষ্টা চালায়। এ সময় চালকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে অটোচালক শেখ মিন্টুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশের পাশাপাশি এ ঘটনার ছায়া তদন্তে নেমে পিবিআই দুষ্কৃতকারীদের শনাক্ত করে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

শুধু ডায়েট নয়, ওজন কমানোর পেছনে রয়েছে পাচনতন্ত্র ও বিপাকক্রিয়ার বড় ভূমিকা

ওজন কমানোর ক্ষেত্রে সাধারণত ক্যালরি কমানো, নিয়মিত...

লবণ অধ্যুষিত রামপালে সুপেয় পানি সংরক্ষণে ট্যাংক বিতরণ 

রামপালে তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির...

জ্বালানির দাম বৃদ্ধির পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

দেশে নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন...

ক্যাটরিনাকে ‘মেরুদণ্ডহীন’ বলে কটাক্ষ, বন্ধ ফ্যানপেজ

নিট কেলেঙ্কারি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্...

শান্তিরাম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম মিজান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা