অপরাধ

কিশোরগঞ্জে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ শহরের জেলা স্মরণী এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (২০ নভেম্বর) ভোররাতে তাদের আটক করা হয়।

আটকরা হচ্ছে- শুভ দাস (১৮), রিফাত আহমেদ সাবের (১৭) আতিকুল ইসলাম (১৭)। এ সময় তাদের কাছ থেকে তিনটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, কয়েকজন কিশোর অপরাধী এক বড় ভাইয়ের নির্দেশে অপরাধ করার জন্য বত্রিশ জেলা স্মরণী এলাকায় অবস্থান করছে- গোপনে এমন খবর পেয়ে ভোররাতে সেখানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।

র‌্যাব-১৪ এর কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার এম শোভন খান জানান, শাওন নামে এক বড় ভাইয়ের নেতৃত্বে ওই কিশোররা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। অভিযানে তিনজনকে আটক করা গেলেও বেশ কয়েকজন পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা