অপরাধ

কোমরের বেল্টে কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি বেনাপোল : যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী চেকপোস্ট এলাকা থেকে ১৩ পিস (এক কেজি ৪৭৩ গ্রাম) স্বর্ণের বারসহ আশিকুর রহমান (৪০) নামের এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। পরে স্বর্ণ পাচার মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

আটক আশিকুর রহমান যশোরের ঝিকরগাছা থানার উত্তর দেওলি গ্রামের সৈয়দ আলীর ছেলে। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যশোর থেকে একটি লোকাল বাসে বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে একজন পাচারকারী রওনা হয়েছেন এমন সংবাদ আমাদের কাছে ছিল।

সংবাদ পেয়ে আমড়াখালী চেকপোস্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়। এ সময় একটি লোকাল বাসে তল্লাশি চলাকালে আশিকের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে ১৩ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণের বারগুলো বেল্টে বিশেষ কায়দায় বাঁধা ছিল। স্বর্ণের বারগুলোর মূল্য এক কোটি ৯ লাখ ২০০ টাকা বলে জানান তিনি।

বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টের ইনচার্জ সুবেদার শাহীন জানান, আটক আসামির বিরুদ্ধে স্বর্ণ পাচারের অভিযোগে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা